31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

অনলাইন ডেস্ক: চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

অনুষ্ঠানে বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, একটি পরিবারকে শিক্ষিত করতে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাবা-মাকেও পরিশ্রম করতে হয়। বিদ্যালয়ের ভালো ফলাফলের পেছনে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতা রয়েছে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আগামী দিনের বাংলাদেশ পরিচালনার জন্য তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা চর্চার প্রতিও উৎসাহ দেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, তার পাঁচ বোন এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিদ্যালয়টির সঙ্গে তার আবেগ ও ভালো লাগা জড়িত। শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকার কথা জানিয়ে তিনি এই বিদ্যালয়কে বাংলাদেশের এক নম্বর বিদ্যালয় হিসেবে পরিচিত করার লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান।

বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধান শিক্ষক যে বিষয়গুলো জানিয়েছেন, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বিশেষ করে পানির সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ সময় শিক্ষার্থীদের জন্য কিছু খেলাধুলার সামগ্রীও প্রধান শিক্ষকের হাতে তুলে দেন তিনি।

প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা। ৯ম শ্রেণির শিক্ষার্থী মারজানা ঈষা ও আয়শা খানম অনুষ্ঠান পরিচালনা করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়তা।

অনুষ্ঠানের শুরুতে ৭ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা হাবিব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ৮ম শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা ধর মুগ্ধ পবিত্র গীতা থেকে পাঠ করেন। গান পরিবেশন করেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণকলি, কবিতা আবৃত্তি করেন তাসপিয়া আক্তার এবং নৃত্য পরিবেশন করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী নিবেদিতা।

এর আগে প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪২ জন এবং ৮ম শ্রেণির ৬৮ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রীকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ