26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই শিশুর একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক: চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা গেছে। একই ঘটনায় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তারের (৬) অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয় বলে তার খালা ইয়াছমিন আক্তার জানিয়েছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে শিশুটি মারা যায়। বিকেলে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে।

গত ৩ অক্টোবর বেলা ২টার দিকে নিউ ট্রাকরোডের আরএস টাওয়ারের পঞ্চম তলায় পশ্চিম পাশের একটি ফ্ল্যাটের বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে ফাইজা ও রাব্বি। এতে তারা দগ্ধ হয়। প্রথমে তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান জানান, ফাইজার শরীরের প্রায় ৫০ শতাংশ এবং রাব্বির শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। রাব্বির অবস্থা আশঙ্কাজনক ছিল।

রাব্বি ও ফাইজা খালাত ভাইবোন। ঘটনার দিন তারা মায়ের সঙ্গে চাঁদপুর শহরের ওই বাসায় বেড়াতে এসেছিল। তাদের দুজনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায়।

শিশুদের খালা ইয়াছমিন আক্তার ওই বাসায় গত আড়াই বছর ধরে ভাড়া থাকেন। ঘটনার পর শিশুদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তারা কোনো আইনি পদক্ষেপ নিতে পারেননি বলে জানা গেছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ