31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

মৈশাদীতে সংরক্ষিত সদস্য পদে আয়শার প্রার্থিতা, বিএনপির সমর্থন প্রত্যাশা

অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন আয়শা। এলাকার মানুষের সেবা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান তিনি।

নির্বাচনে মৈশাদী ইউনিয়ন বিএনপির সমর্থন প্রত্যাশা করে নিজের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন আয়শা।

আয়শা জানান, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।

তিনি রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতেও ভূমিকা রাখতে চান।

আয়শা বলেন, নির্বাচিত হওয়ার জন্য নয়, জনগণের সেবা করার সুযোগ পাওয়ার জন্য তিনি প্রার্থী হয়েছেন। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তাদের পাশে থেকে কাজ করতে চান।

জনপ্রতিনিধি হওয়াকে মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষার দায়িত্ব হিসেবে দেখেন তিনি। সুযোগ পেলে ওয়ার্ডবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মৈশাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন সংরক্ষিত সদস্য পদপ্রার্থী আয়শা। পাশাপাশি দলীয় সমর্থন পেয়ে জনগণের সেবায় কাজ করার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ