26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

বালিয়ায় অসহায় বিধবার জন্য ঘর নির্মাণ করলেন যুবদল নেতা আরিফ

অনলাইন ডেস্ক: অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুর জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম গাজী। সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৭০ বছর বয়সী অসহায় বিধবা জাহানারা বেগমের জন্য তিনি নিজ অর্থায়নে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন।

জাহানারা বেগম বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালিয়া গ্রামের ব্যাপারী বাড়ির মৃত বাচ্চু ব্যাপারীর স্ত্রী। স্বামীহারা এই বৃদ্ধার অসহায়ত্ব বিবেচনা করে তাঁর বসবাসের জন্য ঘরটি নির্মাণ করে দেন আরিফুল ইসলাম গাজী।

নতুন ঘর পেয়ে জাহানারা বেগম বলেন, তিনি দীর্ঘদিন কষ্টে ছিলেন। তাঁর পুরোনো ঘরটি জরাজীর্ণ হওয়ায় ভেতরে পানি পড়ত এবং সেখানে থাকা কঠিন ছিল। নতুন ঘর পেয়ে তিনি খুশি হয়েছেন বলে জানান।

আরিফুল ইসলাম গাজী বলেন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নির্দেশনা রয়েছে। সেই চিন্তা থেকেই তিনি এই কাজটি করেছেন।

স্থানীয়ভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন উদ্যোগকে মানবিক সহায়তার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অনেক মানুষের কষ্ট কমানো সম্ভব বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে আরিফুল ইসলাম গাজী নিজ অর্থায়নে মানুষের চলাচলের সুবিধায় রাস্তা মেরামতসহ একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউপি সদস্য পদপ্রার্থী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ