31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

চাঁদপুরের ব্যবসায়ী হাজী বাচ্চু পাটোয়ারীর ইন্তেকাল; মিজান মাঝির শোক

অনলাইন ডেস্ক: চাঁদপুর পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সদর উপজেলার দোকানঘর নিবাসী আলহাজ্ব মো. আবুল বাসার (বাচ্চু পাটোয়ারী) রবিবার ১১ অক্টোবর ২০২৬ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, জামাতা, নাতি-নাতনি, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাচ্চু পাটোয়ারী পুরাণবাজার বড় মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ছিলেন।

তিনি চাঁদপুরের শিল্পপ্রতিষ্ঠান ‘খাজা বাবা অটো রাইস মিল’-এর মালিক আলহাজ্ব মো. মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীর শ্বশুর ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাচ্চু পাটোয়ারী দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও ডায়াবেটিসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার বাদ আসর দোকানঘর এমদাদিয়া মাদরাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালের খবরে পুরাণবাজারের ব্যবসায়ী মহল ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাচ্চু পাটোয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাতারপ্রবাসী ব্যবসায়ী এবং রামদাসদী হাজী আব্দুস সাত্তার মাঝি মসজিদ, মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. মিজানুর রহমান মাঝি। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ