26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

সাচারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে পূবালী ব্যাংক পিএলসি সাচার বাজার উপ-শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা ও পূবালী ব্যাংক শাখা পিএলসি ভোথ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সাচার বাজারে একটি র‍্যালি প্রদক্ষিণ শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, আধুনিক ব্যাংকিং সেবার প্রসার এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও রিজিওনাল ম্যানেজার (আরএম) মাইনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি সাচার বাজার উপ-শাখার ব্যবস্থাপক ও সভার সভাপতি শংকর কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এজিএম ও আরআরএম দুর্গতি প্রসাদ ভট্টাচার্য, পূবালী ব্যাংক কচুয়া শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এ এফ এম নওশের আলম মিয়া, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন মজুমদার এবং সাচার বাজারের ব্যবসায়ী মো. মিন্নত আলী তালুকদার মিনু ও ডাঃ সোলেমান মিয়া।

বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের অভ্যাস গড়ে উঠলে লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। এ জন্য ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার মো. মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পূবালী ব্যাংক পিএলসি সাচার বাজার উপ-শাখার ডেপুটি জুনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. এনায়েত উল্লাহ ভূঁইয়া।

এ সময় পূবালী ব্যাংকের গ্রাহক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ