25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

হাজীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ওসির মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক: হাজীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে হাজীগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৬) থানা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলা রক্ষা ও বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়।

প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া।

এ ছাড়া বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেকু জামান শামীম ও হাছান মাহমুদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও মেহেদী হাসান সর্দার, যুগ্ম সম্পাদক এসএম মিরাজ মুন্সী ও মঞ্জুর আলম পাটোয়ারী, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, সম্মানিত সদস্য মহিউদ্দিন আল আজাদ ও রেজাউল করিম নয়ন।

সভায় আরও বক্তব্য দেন কামাল হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মজিবুর রহমান রনি, হোসেন বেপারী ও মোহাম্মদ উল্লাহ বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক জহির হোসেনসহ গণমাধ্যমকর্মী শাখাওয়াত হোসেন শামীম, নুর মোহাম্মদ, মোশারফ হোসেন মাঈনুদ্দিন, মো. শাহজাহান ও মো. মারুফ প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ