25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

মতলবে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা

অনলাইন ডেস্ক: চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী এমভি নড়িয়া-২ লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চ টার্মিনালে ভেড়ার আগে এ দুর্ঘটনা ঘটে। এতে লঞ্চে থাকা ৬০ থেকে ৭০ জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাজিব সৈয়াল জানান, মোহনপুর ঘাটে যাত্রী ওঠানোর জন্য লঞ্চটি ভেড়ানোর সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে বিকট শব্দ হয় এবং লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন বলে জানান।

লঞ্চটির মাস্টার ফয়েজ পাটোয়ারী জানান, মোহনপুর ঘাটে ভেড়ানোর সময় বাল্কহেডটির সঙ্গে ধাক্কা লাগে। তবে লঞ্চটির তেমন কোনো ক্ষতি হয়নি এবং তারা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন জানান, ঘটনাটি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান তিনি।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, লঞ্চের সঙ্গে বাল্কহেডের ধাক্কার বিষয়ে তাঁকে কেউ অবগত করেননি। তাঁর তথ্য অনুযায়ী, এমভি নড়িয়া-২-এর রুট পারমিট রয়েছে এবং এটি নারায়ণগঞ্জ-নড়িয়া রুটে চলাচল করে; চাঁদপুর ঘাটে আসে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ