25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁওয়ে কাজী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় কাজীকে (৩৯) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয়দের সহযোগিতায় পাইকদী-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে তাঁকে আটক করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, হৃদয় কাজীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। চাঁদপুর মডেল থানার এফআইআর নম্বর-৫৮, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-১০৭৭। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০ ও ১২ ধারায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তদন্তে এজাহারবহির্ভূত আসামি হিসেবে হৃদয় কাজীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। তদন্তকারী কর্মকর্তার অভিযোগ, তিনি সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রচার-প্রচারণা চালাতেন। সাক্ষ্য-প্রমাণ ও গোপন তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটেরগাঁও কাজীবাড়ি এলাকায় হৃদয় কাজীকে আটকের সময় শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। পরে চাঁদপুর সদর মডেল থানার এসআই রাসেল তাঁকে থানায় নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, হৃদয় কাজী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। নিজেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স পরিচয় দিয়ে প্রভাব বিস্তার এবং তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর ভাষ্য, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু অভিযান নয়, মাদকবিরোধী সামাজিক উদ্যোগে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতায় এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা সম্ভব।

এদিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে হয়রানি, হামলা কিংবা প্রশাসনিক জটিলতার মুখে পড়ার আশঙ্কা থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সহযোগিতা চেয়েছে পাইকদী-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি। মাদক নির্মূলে সামাজিক উদ্যোগ অব্যাহত রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করছেন কমিটির সদস্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ