31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির

অনলাইন ডেস্ক: মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে শারদীয় ষষ্ঠীর শুভ সূচনার উদ্বোধনী অনুষ্ঠান ১৬ অক্টোবর রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দম সাহার সভাপতিত্বে এবং দুর্গাপূজা উদযাপন কমিটির আহ্বায়ক গণেশ ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মুহাম্মদ জালাল উদ্দিন।

অনুষ্ঠানে ড. জালাল উদ্দিন বলেন, পূজারীরা আনন্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন। প্রয়োজনের সময় তিনি পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে উদ্বোধনী দিনে তিনি সেখানে গেছেন বলেও জানান। বিসর্জন পর্যন্ত পূজারীদের পাশে থাকার কথা বলেন তিনি।

এ সময় তিনি মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং নির্বাচিতদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর ইসলাম সাগর, জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ ও সাধারণ সম্পাদক সুকুমার ঘোষসহ অনেকে। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর যুবদলের আহ্বায়ক ও মতলব বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর প্রধান এবং চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনুও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ