21.8 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলবে লকডাউনবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি#ছেংগারচর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন#স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী#শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে লুটপাট ও যৌতুক মামলার অভিযোগ কুয়েত প্রবাসীর#কচুয়া উত্তর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহর গণসংযোগ#কচুয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার#শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ#সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত#খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা

মতলবে লকডাউনবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পেন্নাই সড়কসহ বিভিন্ন পয়েন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অবৈধ লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়ন ও মতলব পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা লকডাউনবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

নারায়ণপুর বাজারের গৌরীপুর-পেন্নাই সড়কে আয়োজিত মিছিল ও পথসভায় বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন। তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, সারা দেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দলটি নিজেদের সন্ত্রাসী হিসেবে প্রমাণ করেছে। তাঁর দাবি, সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার এ বাংলার মাটিতে নেই।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। তবে দেশে অরাজকতা সৃষ্টি করলে তাদের ঠিকানা জেলখানা হবে বলে তিনি সতর্ক করেন। মতলব উত্তর ও দক্ষিণের কোনো বাড়িতে আগুন সন্ত্রাস সৃষ্টি করা হলে আওয়ামী লীগের কোনো পরিবার শান্তিতে বসবাস করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ড. জালাল উদ্দিন এমপির নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

মতলব বাজারে মিছিল শেষে পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার এবং মুন্সীরহাট বাজারে মিছিল শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর বক্তব্য দেন। তাঁরা আওয়ামী লীগের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা এবং দলটির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার কথা জানান।

কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ