22.7 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান#একনেকে উঠছে ২১ প্রকল্প#চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ#এইচএসসিতে অনুত্তীর্ণদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দলের বিভিন্ন স্তরের পদধারী নেতা রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান ও মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান আবদুল হাই (৫৫), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মজিবুর রহমান ভূঁইয়া (৩৭) এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মাহবুব শেখ (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, সারাদেশের মতো নাশকতা ঠেকাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গোপন নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ