22.5 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে হেলমেট পরা যুবকের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের অভিযোগ#শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটা মালিকের জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন#চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক: চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে এবং রাত প্রায় ১১টার দিকে ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথকভাবে আগুন লাগে।

দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পর ফারাক্কাবাদে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে। তবে দীপু মনির বাসার আগুনের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেননি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ