24.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মৃত্যু#মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন#রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু#চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়#সাড়ে সাত বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি#হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত#চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত#ফরিদগঞ্জে অটোরিকশাচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১#চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন মোশারফ হোসাইন#ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ফরিদগঞ্জে ইনকিলাব মঞ্চের মার্চ ও সমাবেশ

মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক: মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু প্রধান (৭৫) শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর পৌনে ১টায় মতলবের ১ নম্বর ব্রিজসংলগ্ন নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসকের পরামর্শে তিনি ওই বাসায় চিকিৎসাধীন ছিলেন।

নুরুল ইসলাম নুরু প্রধানের গ্রামের বাড়ি মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বাইশপুরে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ বাসায় তাঁকে দেখতে যান।

মতলব প্রেসক্লাবের আহ্বায়ক ও মরহুমের ভাতিজা আমির খসরু জানান, শুক্রবার বাদ আসর মতলব নিউ হোস্টেল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁর স্মৃতিচারণ করেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন ভূইয়া, মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উলাহ সরকার এবং আমির খসরু। পরে জানাজায় ইমামতি করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।

জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম ও মুক্তিযোদ্ধারা। উপজেলা প্রশাসন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে উত্তর বাইশপুরে দ্বিতীয় জানাজা শেষে নুরুল ইসলাম নুরু প্রধানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ