28.8 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়

অনলাইন ডেস্ক: চলতি বছর এইচএসসিতে ফল বিপর্যয় হলেও বিএম ও আলিম পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল করেছে। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বিএম পরীক্ষায় উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৪৩ জন অংশ নিয়ে ৪১২ জন পাস করেছে। পাসের হার ৭৫.৮৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

শনিবার (১ নভেম্বর) প্রকাশিত ফলাফলে বিএম পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার করেছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ জন পাস করেছে। পাসের হার ৮৯.৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিনজন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ৬৫ জনের মধ্যে ৫৫ জন পাস করেছে। পাসের হার ৮৪.৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিনজন। বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে ১০৯ জনের মধ্যে ৮৯ জন পাস করেছে; পাসের হার ৮১.৬৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুজন।

হাজীগঞ্জ সরকারি মডেল কলেজে ১৯৪ জনের মধ্যে ১৪৪ জন পাস করেছে। পাসের হার ৭৪.২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে একজন। হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৭০ জনের মধ্যে ৩০ জন পাস করেছে। পাসের হার ৪২.৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুজন।

আলিম পরীক্ষায় পাসের হার ৮২.০১ শতাংশ

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৭৮ জন অংশ নিয়ে ৩১০ জন পাস করেছে। পাসের হার ৮২.০১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। তিনটি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

উপজেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ জন পাস করেছে। পাসের হার ৮৩.৫০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ছয়জন। নেছারাবাদ ফাজিল মাদ্রাসায় ১১ জনের সবাই পাস করেছে।

বাকিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ১৮ জন এবং সাদ্রা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থীও সবাই পাস করেছে। রাজারগাঁও ফাজিল মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ২৭ জন পাস করেছে; পাসের হার ৭৭.১৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।

রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসায় ১৬ জনের মধ্যে ১৪ জন, সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ১৩ জন এবং ছালেহ আবাদ এমএন ফাজিল মাদ্রাসায় ২৮ জনের মধ্যে ২৬ জন পাস করেছে। ছালেহ আবাদ মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে একজন।

বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসায় ৩০ জনের মধ্যে ২৩ জন, নওহাটা ফাজিল মাদ্রাসায় ৩০ জনের মধ্যে ২১ জন, কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২৩ জনের মধ্যে ১৯ জন, বলাখাল এনএমএন আলিম মাদ্রাসায় ১৮ জনের মধ্যে ১৬ জন এবং কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২২ জনের মধ্যে ১৬ জন পাস করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ