21.8 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলবে লকডাউনবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি#ছেংগারচর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন#স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী#শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে লুটপাট ও যৌতুক মামলার অভিযোগ কুয়েত প্রবাসীর#কচুয়া উত্তর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহর গণসংযোগ#কচুয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার#শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ#সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত#খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা

মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

অনলাইন ডেস্ক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেক সভায় জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর টরকী পাকা রোড-শিবপুর খেয়াঘাট ভায়া তাতুয়া মিজিবাড়ী সড়কের ২৫০০ মিটার চেইনেজে সেতুটি নির্মিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত ব্যবস্থায় পরিবর্তন আসবে।

দীর্ঘদিন ধরে এই পথে চলাচলকারী মানুষকে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হতো। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এতে তাদের ভোগান্তিতে পড়তে হতো। সেতুটি নির্মিত হলে এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা বেশি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর পাশাপাশি নিরাপদে যাতায়াতের সুযোগ পাবেন।

স্থানীয় কৃষি ও মৎস্যজাত পণ্যসহ বিভিন্ন ব্যবসায়িক মালামাল দ্রুত উপজেলা সদর ও জেলা শহরের বাজারে পরিবহন করা সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে। এতে পরিবহন ব্যয় কমার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা মনে করছেন।

প্রকল্প অনুমোদনের খবরে মতলব উত্তর উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। তারা দ্রুত সেতুটির নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন।

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আজিম মিশু বলেন, জনগুরুত্বপূর্ণ এই সেতু নির্মিত হলে এলাকার মানুষ উপকৃত হবেন। একনেকে অনুমোদন হওয়ায় তিনি মতলব উত্তর উপজেলার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেতুটির দ্রুত বাস্তবায়ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ