21.8 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলবে লকডাউনবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি#ছেংগারচর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন#স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী#শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে লুটপাট ও যৌতুক মামলার অভিযোগ কুয়েত প্রবাসীর#কচুয়া উত্তর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহর গণসংযোগ#কচুয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার#শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ#সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত#খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা

শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে লুটপাট ও যৌতুক মামলার অভিযোগ কুয়েত প্রবাসীর

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে স্ত্রীর একাধিক পরকীয়ার অভিযোগ নিয়ে শ্বশুরবাড়িতে বিচার চাইতে গিয়ে উল্টো হয়রানি, বসতঘরে লুটপাট এবং মিথ্যে যৌতুক মামলার শিকার হয়ে হয়রানিতে ভুগছেন গোলাম কিবরিয়া নামের এক কুয়েত প্রবাসী। এ ঘটনায় তিনি নিজের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, স্ত্রীর একাধিক অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণসহ পরিবারের সদস্যদের জানিয়ে সমাধান চাওয়ার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি তাঁর বৃদ্ধ বাবা-মাকেও যৌতুক মামলায় আসামি করা হয়েছে।

গোলাম কিবরিয়া শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম হুমায়ন কবির। তাঁর স্ত্রী আরিয়ান আক্তার জেরিন একই উপজেলার সুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

গোলাম কিবরিয়ার বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হলে তিনি এতে সম্মত হন। বিয়ের পর স্ত্রী হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যান। তাঁর হোস্টেল ফি, শিক্ষাসামগ্রী, পড়াশোনার খরচ ও ব্যক্তিগত হাতখরচসহ বিভিন্ন ব্যয় কিবরিয়া বহন করতেন।

কিবরিয়ার দাবি, গত দুই বছরে স্ত্রীর পড়াশোনার জন্য কুয়েত থেকে প্রায় ৫ লাখ টাকা এবং হাতখরচ বাবদ আরও ৩ লাখ টাকা পাঠিয়েছেন তিনি। সব মিলিয়ে তাঁর প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়েছে।

তাঁর অভিযোগ, সম্প্রতি স্ত্রীর একাধিক পরকীয়ার বিষয়টি প্রমাণসহ জানতে পেরে তিনি স্ত্রীর পরিবারের সদস্যদের জানান এবং পারিবারিকভাবে সমাধান চান। কিন্তু সমঝোতার কথা বলে শ্বশুরবাড়ির লোকজন তাঁদের বাড়িতে এসে লুটপাট চালায় বলে দাবি করেন তিনি।

গোলাম কিবরিয়ার অভিযোগ, ওই সময় তাঁর বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

তিনি আরও অভিযোগ করেন, তাঁর স্ত্রী তালাক দিতে রাজি হচ্ছেন না এবং তাঁর কাছে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাঁর বিরুদ্ধে এবং তাঁর বৃদ্ধ বাবা-মায়ের নামেও যৌতুকের মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। কিবরিয়ার ভাষ্য, মামলার অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

কিবরিয়া আরও দাবি করেন, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন—বিয়ের আগেও তাঁর স্ত্রীর অন্যত্র বিয়ে হয়েছিল এবং একাধিক ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্যের উল্লেখ নেই।

কুয়েতে অবস্থান করেও আদালতকেন্দ্রিক আইনি জটিলতা, মামলার খরচ এবং পরিবারের সদস্যদের হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মামলার অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন গোলাম কিবরিয়া।

অভিযুক্ত স্ত্রী আরিয়ান আক্তার জেরিনের বক্তব্য নিতে তাঁর ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ