22.5 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার#মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে আগুন#মতলব উত্তরে পার্কিং করা মাইক্রোবাসে আগুন#মতলবে লকডাউনবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি#ছেংগারচর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন#স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী#শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে লুটপাট ও যৌতুক মামলার অভিযোগ কুয়েত প্রবাসীর#কচুয়া উত্তর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহর গণসংযোগ#কচুয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মজিবুর রহমান ভূঁইয়া কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকও।

স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গোপনে চলে গেলেও মজিবুর রহমান প্রকাশ্যে ছিলেন এবং আইন পেশায় নিয়মিত কাজ করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ