22.5 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার#মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে আগুন#মতলব উত্তরে পার্কিং করা মাইক্রোবাসে আগুন#মতলবে লকডাউনবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি#ছেংগারচর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন#স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী#শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে লুটপাট ও যৌতুক মামলার অভিযোগ কুয়েত প্রবাসীর#কচুয়া উত্তর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহর গণসংযোগ#কচুয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি হাইস গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আদুরভিটি মিয়াজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে.

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-ম-৫১-০০১৫ নম্বরের গাড়িটির মালিক রনি হোসেন মোল্লা (২৭)। তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। একটি প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনার পর চালানো শেখা ও ব্যবহারের জন্য তিনি মোহাম্মদ আল-আমিন সিকদারকে (২৭) গাড়িটি দেন।

আল-আমিন গত ১০ দিন ধরে গাড়িটি ওই এলাকায় পার্ক করে রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে গাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে গাড়িটির দায়িত্বে থাকা আল-আমিন ঘটনাস্থলে আসেন। এ সময় তাকে বারবার মূর্ছা যেতে দেখা যায়।

আল-আমিন জানান, কোনো শিক্ষার্থী না থাকায় গাড়িটি ব্যবহার করা হয়নি। ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাড়িটি দেখে গেট খুলে সবকিছু পরীক্ষা করেছিলেন। পরে পাশের একটি দোকানে যাওয়ার পর তাঁর মা ফোন করে গাড়িতে আগুন লাগার খবর দেন।

কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে দুর্বৃত্তদের involvement সন্দেহ করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে মতলব উত্তর থানা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ