21.2 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

সুবিদপুর দারুল কুরআন মাদ্রাসায় চার হাফেজকে পাগড়ি প্রদান

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান, শিক্ষার্থীদের সবক, অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মাওলানা মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের কুমিল্লা জোনের পরিচালক ও পরিদর্শক মাওলানা মীর হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ষোলদানা মুহিউসসুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি রিয়াদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক শাহাদাত মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, কোষাধ্যক্ষ মানিক পাটওয়ারী, সহকারী কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ কারী দিদারুল ইসলাম।

অনুষ্ঠানে মাদ্রাসার চারজন হাফেজ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরানো হয়। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের সবক দেওয়া হয় এবং শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গঠনে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শিষ্টাচার ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তাঁরা মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও সহযোগিতাপূর্ণ হওয়ার আহ্বান জানান।

প্রায় দুই বছর আগে প্রতিষ্ঠিত সুবিদপুর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসাটি এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ