26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

ভেটেরিনারি স্বাস্থ্যসেবা জোরদারে হচ্ছে ৪৯২ নতুন পদ

অনলাইন ডেস্ক: দেশের উপজেলা পর্যায়ে ভেটেরিনারি স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রম জোরদারে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে ৪৯২টি নতুন পদ সৃজনে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের শাখা-৪ বুধবার (১৬ সেপ্টেম্বর) এ বিষয়ে সম্মতিপত্র জারি করে।

সম্মতিপত্র অনুযায়ী, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে রাজস্ব খাতে অস্থায়ীভাবে এসব পদ সৃষ্টি করা হবে। দুই অর্থবছরে ধাপে ধাপে পদগুলো সৃজনের পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থবছরে আরও ২৪৬টি পদ সৃজন করা হবে।

ভেটেরিনারি স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সঙ্গে জনস্বাস্থ্যেরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রাণীর রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ, রোগের নজরদারি, প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে দক্ষ জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন পদ সৃজন হলে এসব কার্যক্রমে মাঠপর্যায়ের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

পদ সৃজনে অর্থ বিভাগের সম্মতিপত্রে ১১টি শর্ত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পদগুলোর বেতনস্কেল অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে নির্ধারণ ও যাচাই করতে হবে। পাশাপাশি প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ এবং পদ সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন নিতে হবে। নির্ধারিত অর্থবছর অনুযায়ী ২০২৬-২৭ সালে ২৪৬টি ও ২০২৭-২৮ সালে ২৪৬টি পদ সৃজনের শর্তও রয়েছে।

এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয়কে সরকারি আদেশ জারি করতে হবে। পদ সৃজনের পর নিয়োগ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম সরকারি বিধি-বিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, উপজেলা পর্যায়ে এসব পদ সৃষ্টি হলে প্রাণিসম্পদ চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি ভেটেরিনারি জনস্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ