31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রঙের মোহ ও বিচ্ছেদের ছায়ায় শিবুর জীবন#চেয়ারম্যান আঃ রহমান মিয়াজীর সংক্ষিপ্ত জীবনী#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা

শাহমাহমুদপুরে বিএনপির ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নে ইউপি সদস্য পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিনামূল্যে এ ফরম বিতরণ করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী।

ফরম বিতরণের সময় অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী বলেন, চাঁদপুর-৩ আসনের জননেতা এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিনামূল্যে দলীয় মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। তিনি মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত নিয়ম মেনে ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত এবং নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানান।

১ নং ওয়ার্ডে ফরম সংগ্রহ করেন কামাল হাওলাদার, আব্দুল কাদের কাজী, সেলিম মিয়াজী, মোঃ মাহবুব গাজী, বিল্লাল হোসেন ও জাফর কাজী। ২ নং ওয়ার্ডে ফরম সংগ্রহ করেন মোঃ মাহবুব আলম বেপারী, মোঃ জহিরুল ইসলাম বেপারী, কবির হোসেন মোল্লা, সোহাগ খান, বিল্লাল মল্লিক, মাসুদুর রহমান, হেদায়েতুল্লাহ খান বাবুল ও শাহ আলম সরদার। ৩ নং ওয়ার্ডে ফরম সংগ্রহ করেন মুখলেস গাজী, আবুল কালাম পাটোয়ারী, মজিবুর রহমান মিজি, নুরুল ইসলাম ও জসীমউদ্দীন হৃদয়।

তিনটি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন নিলুফা বেগম, রুজিনা বেগম ও মুক্তা বেগম। ফরম সংগ্রহকারী মনোনয়নপ্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত ফরম আগামী শনিবার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ৪, ৫ ও ৬ নং এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দলীয় মনোনয়ন ফরমও বিতরণ করা হবে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমরান হোসেন মিরু, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ