31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রঙের মোহ ও বিচ্ছেদের ছায়ায় শিবুর জীবন#চেয়ারম্যান আঃ রহমান মিয়াজীর সংক্ষিপ্ত জীবনী#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা

ফরিদগঞ্জ ইউএনওকে ইউপি হিসাব সহকারী অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিককে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন (বাপাকা) ফরিদগঞ্জ শাখা ও জেলা কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন বাপাকা ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মহসিন হাসান (শুভ্র) ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম (শাওন)।

এ সময় উপস্থিত ছিলেন বাপাকা চাঁদপুর জেলা কমিটির অর্থ সম্পাদক আব্দুর রহমান স্বপন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের হিসাব সহকারী কামাল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের হিসাব সহকারী তারেক আজিজ পাটওয়ারী, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের হিসাব সহকারী শুভ কৃষ্ণ দাস, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হিসাব সহকারী মো. মাসুদ গাজী এবং রূপসা উত্তর ইউনিয়নের হিসাব সহকারী প্রদীপ চন্দ্র দাস।

সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ ইউএনওর কর্মময় জীবনের সাফল্য ও শুভকামনা জানান। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ পর্যায়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গতিশীল রাখতে তাঁর নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

মো. মেহেদী হাসান মানিক উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান এবং তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ