26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

মা ইলিশ শিকার করলে ৬ মাসের জেল, বাতিল হবে জেলে কার্ড

অনলাইন ডেস্ক: মা ইলিশের প্রজনন সুরক্ষা ও দেশের ইলিশ সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করলে সংশ্লিষ্ট জেলেদের কমপক্ষে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। একই সঙ্গে তাদের নিবন্ধিত জেলে কার্ড বাতিলের পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য দপ্তর আয়োজিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

জেলা প্রশাসক জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সময় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে।

নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীসংলগ্ন গুরুত্বপূর্ণ ৮ থেকে ৯টি খালের মুখ বন্ধ রাখা, বরফকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা এবং অভয়াশ্রম এলাকায় ৫টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। অভিযান চলাকালে নদীতে সব ধরনের ড্রেজার চলাচল বন্ধ থাকবে। বহিরাগত জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে নদী ও সড়কপথে চেকপোস্ট বসানো হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি ‘কুইক রেসপন্স টিম’ প্রস্তুত রাখা হবে।

নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের সহায়তায় চাঁদপুরের ৪১ হাজার ৩৯০ জন জেলের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। এ সময় জেলেরা যাতে এনজিও বা ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধের চাপে না পড়েন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘ইলিশের বাড়ি’ হিসেবে পরিচিত চাঁদপুরের ঐতিহ্য ধরে রাখতে প্রজনন সুরক্ষা জরুরি। মা ইলিশ রক্ষায় আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার মুহতাছিন ইসলাম এবং স্থানীয় জেলে প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্য বিভাগ ও স্থানীয় জেলেদের যৌথ প্রচেষ্টায় এবারের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ