32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

মৈশাদীতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান ইমরান খান ইমু

চাঁদপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন চান যুবদল নেতা ইমরান খান ইমু।

শুক্রবার (২ অক্টোবর) তিনি মৈশাদী ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে একই দিন ফরম পূরণ করে জমা দেন।

ইমরান খান ইমু বর্তমানে মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ইমরান খান ইমু বলেন, দলের দুঃসময়ে তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা হয়। এসব মামলায় তিনি মোট ৬৫ দিন কারাভোগ করেন। মামলাগুলোর কয়েকটি এখনো চলমান রয়েছে বলেও জানান তিনি।

ইমরান খান ইমু বলেন, “মামলা-হামলা ও কারাবরণ করেও কখনো দল থেকে দূরে যাইনি। সবসময় দলের কর্মসূচিতে সক্রিয় ছিলাম। দল আমাকে মনোনয়ন দিলে মৈশাদী ইউনিয়নের মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মৈশাদী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করাই তাঁর লক্ষ্য।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মৈশাদী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। দলীয় মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় পর্যায়ে সম্পৃক্ততা তুলে ধরে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ