31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক: ড. জালাল এমপি#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন: অনিক হাসান মাসুম

অনলাইন ডেস্ক: ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাসান মাসুম বলেছেন, দলের কঠিন সময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত।

অনিক হাসান মাসুম বলেন, ৫ আগস্টের আগে দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা মাঠে ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে তার বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে বলে জানান তিনি। তবে এসবের পরও দল ছেড়ে যাননি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, জীবনের যৌবনের অর্ধেক সময় দলের পেছনে ব্যয় করেছেন। তার দাবি, ৫ আগস্টের আগে যারা দল করতে ভয় পেতেন, তাদের অনেকেই এখন নিজেদের বড় নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। একই সঙ্গে দলের সুদিনের পাশাপাশি দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদেরও মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

অনিক হাসান মাসুম আরও বলেন, দলের সামনে আবার কঠিন সময় এলে দীর্ঘদিন মাঠে থাকা নেতাকর্মীরাই মাঠে থাকবেন। সুবিধার সময়ে দলে আসা অনেকে তখন মাঠ ছেড়ে চলে যেতে পারেন বলেও তিনি দাবি করেন। তাই দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের মূল্যায়নের এখনো সময় আছে বলে উল্লেখ করেন তিনি।

অনিক হাসান মাসুম দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ