26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২ পরিবার পেল ১ কোটি ১৬ লাখ টাকার চেক

অনলাইন ডেস্ক: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ১৬ লাখ টাকার চেক দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো কিংবা স্থায়ীভাবে পঙ্গুত্বের ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকার ও বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে এবং মানসিক ও আর্থিকভাবে শক্তি পেতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা।

এ ছাড়া চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিভিন্ন পর্যায়ের সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যমান সড়ক পরিবহন আইন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ টাকা এবং গুরুতর আহত বা পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসার জন্য নির্ধারিত অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়। চেক গ্রহণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ