অনলাইন ডেস্ক: হাইমচর উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রোববার দুপুরে পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন-উর-রশিদ, ২নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনির সিকদার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আশরাফুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন।
এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতয়াল, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া পেদা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।




