25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন হোসনে আরা

চাঁদপুর প্রতিনিধি ॥
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে মনোনীত গুণী শিক্ষকদের সম্মাননা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র অনুযায়ী অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য মনোনীত গুণী শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া এমপি, উপদেষ্টা প্রাথমিক ও গন শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ববি হাজ্জাজ এমপি।
অনুষ্ঠানের শুরুতে, অতিথিদের আসন গ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, এরপরই পর্যায়ক্রমে বিশেষ অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথিদের বক্তব্যের পরই গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর মনোনীত শিক্ষকদের পক্ষ থেকে ৩ জন অনুভূতি প্রকাশ করেন এবং অনুষ্ঠানের সভাপতি শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন এমপি বক্তব্য রাখেন। সবশেষ প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি’র বক্তব্যের  মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় পর্যায়ের “গুণী শিক্ষক-২০২৬” নির্বাচনে ৩য় স্থান অর্জনকারী চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা”র মতো জাতীয় পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষকদের জন্য এই সম্মাননা বিশেষ মর্যাদার বলে সংশ্লিষ্টরা মনে করেন।
শিক্ষকদের পেশাগত অবদান, শিক্ষার্থীদের নৈতিকভাবে গড়ে তোলা এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিগত সময়ে প্রতি বছর ৩জনকে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদান করা হতো। এবারই জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যায়ে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০২ জন নির্বাচিত গুণী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়। এক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় থেকে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা ৩য় স্থান অর্জন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ