অনলাইন ডেস্ক: দেশ, সমাজ ও পরিবারে অপরাধ ছড়ানোর অন্যতম বড় অনুঘটক মাদক। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং মাদকের কেনাবেচা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে ৬২ সদস্যের একটি মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে ফারুক আহমেদ খানকে সভাপতি এবং সাংবাদিক এ পি মনির হোসেন ‘এলএলবি’-কে সাধারণ সম্পাদক করে কমিটির প্রাতিষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির অনুলিপি চাঁদপুর জেলা পুলিশ সুপার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে পাঠানো হয়েছে।
কমিটির দায়িত্বশীলরা
কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন সুমন পাটোয়ারী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. হানিফ মুন্সী, মোহাম্মদ ইয়াসিন মিয়াজী, মো. মাহবুব মোল্লা সোহাগ, ফারুক হোসেন মোল্লা, সৈয়দ হোসেন নয়ন, আব্দুল হান্নান পাটোয়ারী ও দেলোয়ার হোসেন খান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনির হোসেন মিজি, মোরশেদ আলম পাপন পাটোয়ারী, শামীম হাওলাদার, ইমরান হোসেন ও আওলাদ হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন, দপ্তর সম্পাদক মো. আব্দুল কুদ্দুস মিজী, প্রচার সম্পাদক হাফিজ উদ্দিন রুবেল, অর্থ সম্পাদক হাসানুর রহমান পাটোয়ারী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র, যুববিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক পীরজাদা মো. নাসির উদ্দিন এবং আইনবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন দায়িত্ব পেয়েছেন। বিভিন্ন পদে আরও সদস্য রয়েছেন।
কমিটির নেতৃবৃন্দ জানান, সুবিদপুর পূর্ব ইউনিয়নকে পুরোপুরি মাদকমুক্ত করতে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবেন তারা।




