অনলাইন ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক চন্দন সাহা।
সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ও জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, জগন্নাথ মন্দির কমিটির সহসভাপতি অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা, সহসভাপতি ও জগন্নাথ মন্দির দুর্গাপূজা কমিটির আহ্বায়ক গনেশ ভৌমিক, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুজন সরকার এবং মতলব দক্ষিণ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা।
এ ছাড়া মতলব উত্তর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস, সাংবাদিক মাহফুজ মল্লিক, সাংবাদিক রেদওয়ান আহম্মেদ জাকির, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্যসচিব চন্দন বিশ্বাস, জগন্নাথ মন্দির কমিটির হিসাবরক্ষক বিলাশ সরকার, কোষাধ্যক্ষ সৌভাগ্য দাস, সদস্য বিজয় সাহা, মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা এবং উপজেলা পূজা উদ্যাপন কমিটির সদস্যরা।
এ বছর মতলব দক্ষিণ উপজেলায় ৩৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা আনন্দমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১০ অক্টোবর পবিত্র মহালয়া এবং ১৬ অক্টোবর মহাবিল্বষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে।




