25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার

অনলাইন ডেস্ক: মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং তরুণ সমাজকে খেলাধুলাসহ সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে চাঁদপুর সদর থানা ৭০-২৪ পয়েন্টে শাহরাস্তি থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নারী বিভাগের ফাইনালে ফরিদগঞ্জ ২৩ পয়েন্ট এবং হাইমচর ২১ পয়েন্ট অর্জন করে। ফলে ২ পয়েন্টের ব্যবধানে ফরিদগঞ্জ নারী দল চ্যাম্পিয়ন হয়।

তিনদিনব্যাপী প্রতিযোগিতায় জেলার আট উপজেলার পুলিশ সদস্যরা অংশ নেন। আয়োজনের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বিজয়ী দলগুলোর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

পুলিশ সুপার বলেন, চাঁদপুর জেলা থেকে অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দিতে আরও ব্যাপকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বিজয়ী ও রানার্সআপ দলকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকাশে সহায়ক হবে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে।

কাবাডি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ