31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত এডহক কমিটি সম্পূর্ণ বাতিল এবং আল-আমিন সোসাইটির পরিচালনা পর্ষদ বহালের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সোসাইটির ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি চাঁদপুরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দাবি করে তারা সোসাইটির গঠিত পরিচালনা পর্ষদ বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানান।

কর্মসূচি শেষে অভিভাবকদের পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তানসহ অন্যরা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, আল-আমিন সোসাইটির ব্যবস্থাপনা ও কল্যাণমুখী কর্মসূচির কারণে চাঁদপুরবাসী একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিসর বাড়ছে এবং জাতীয় পরীক্ষায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছে বলেও এতে উল্লেখ করা হয়।

অভিভাবকরা আল-আমিন সোসাইটির গঠিত গভর্নিং বডির অনুমোদন এবং প্রতিষ্ঠান পরিচালনায় ‘অযাচিত সরকারি-বেসরকারি হস্তক্ষেপ’ বন্ধের দাবি জানান।

বক্তাদের বক্তব্য

মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মো. শাহজাহান খান, অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তান, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং অভিভাবক ফরিদা ও ফারুল বেগম।

অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রায় ৫০ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হলেও বিভিন্ন সময়ে ব্যবস্থাপনায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি দাবি করেন, ২০১৯ সালে তৎকালীন সরকারের হস্তক্ষেপে সোসাইটির গঠিত পরিচালনা কমিটি বাতিল করা হয়। পরবর্তী সময়ে সোসাইটি আবার পরিচালনায় আসে। গত দুই বছরে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করেছে দাবি করে তিনি জানান, সর্বশেষ এসএসসি পরীক্ষায় ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শাহজাহান খান আরও বলেন, ‘অবৈধ দখল’ থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারের পর একই ইস্যুতে সোসাইটির পরিচালনা পর্ষদ বাতিল করে এডহক কমিটি গঠনের চিঠি দেওয়া হয়েছে। তবে সোসাইটির গঠিত কমিটির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত রয়েছে বলে তিনি জানান।

বক্তারা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। তারা বলেন, অতীতে ব্যবস্থাপনায় পরিবর্তনের পর ফলাফল ও সার্বিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছিল বলে তারা মনে করেন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন অভিভাবকরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ