31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

চাঁদপুর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনে ৩৯৬ পদ সৃজন

অনলাইন ডেস্ক: ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালসহ দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৯৬টি পদ সৃজন করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-৪ অধিশাখা এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি দিয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সৃজিত পদ ও বেতনক্রম

সৃজিত ৩৯৬টি পদের মধ্যে ২৬৪টি সিনিয়র স্টাফ নার্স এবং ১৩২টি মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ। ৪৪টি হাসপাতালে প্রতিটিতে ছয়টি করে সিনিয়র স্টাফ নার্স এবং তিনটি করে মেডিকেল টেকনিশিয়ান পদ থাকবে।

সিনিয়র স্টাফ নার্স পদের বেতনক্রম জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা, যা গ্রেড-১০। এ পদে নিয়োগ সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬ এবং তৎকালীন কর্মবিধি অনুযায়ী হবে। মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদের বেতনক্রম ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা, যা গ্রেড-১৬।

নিয়োগের যোগ্যতা

মেডিকেল টেকনিশিয়ান পদে সরাসরি নিয়োগের জন্য স্বীকৃত বোর্ড থেকে অন্যূন তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি (বিজ্ঞান) উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কোনো হাসপাতালে প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

মঞ্জুরিপত্রে উল্লেখ করা হাসপাতালগুলোর মধ্যে চাঁদপুর ছাড়াও মুন্সীগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, বান্দরবান, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, জয়পুরহাট, সুনামগঞ্জ, পিরোজপুর, ঝিনাইদহ, পাবনা, বরগুনা, ভোলা, নওগাঁ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, লালমনিরহাট, মাদারীপুর, ঝালকাঠি, জামালপুর, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, মেহেরপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, পঞ্চগড়, রাজবাড়ী, শরীয়তপুর, নড়াইল, নীলফামারী, সাতক্ষীরা, মৌলভীবাজার, নাটোর, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি রয়েছে।

প্রশাসনিক নির্দেশনা

অনুমোদিত পদগুলো জনবলের ক্যাটাগরি সেটআপের অন্তর্ভুক্ত হবে। হাসপাতালভিত্তিক পদ সৃজনের সময় এসব পদ সমন্বয়ের প্রস্তাব করা যাবে না। পদ সৃজনের পর সংশ্লিষ্ট হাসপাতালের সাংগঠনিক কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন করাতে হবে।

যেসব পদের নিয়োগবিধি নেই, সেসব পদের জন্য নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। বিদ্যমান টিওঅ্যান্ডইতে নতুন পদগুলো অন্তর্ভুক্ত করে অস্থায়ী হিসেবে চিহ্নিত করতে হবে এবং হালনাগাদ টিওঅ্যান্ডই-এর একটি কপি অর্থ বিভাগে পাঠাতে হবে। নতুন কর্মকর্তা-কর্মচারীদের ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে মেটানো হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ