31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

হাইমচরে ৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মফিজুর রহমান (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে হাইমচর থানাধীন আলগী বাজার এলাকার একটি কনফেকশনারির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলমের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৪০ মিনিটে আলগী বাজারের বিসমিল্লাহ মোড়সংলগ্ন ভাই ভাই কনফেকশনারির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মফিজুর রহমান হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের মৃত রমু মোল্লার ছেলে। তিনি বর্তমানে হাইমচরের মহজমপুর এলাকায় শ্বশুর রজব আলী চৌকিদারের বাড়িতে বসবাস করতেন।

এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৩৬/২৬ এবং তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।

হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান, নিয়মিত মামলা রুজুর পর সোমবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ