31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

ফরিদগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে কিশোর গ্যাং কালচার ও মাদক নির্মূলে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইউএনও বলেন, মাদক ও কিশোর অপরাধ সামাজিক কাঠামোর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সভায় এসব বিষয়ে বাস্তবমুখী ও গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উঠে এসেছে। প্রশাসনিক কঠোরতার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি করা গেলে যুবসমাজকে এই সমস্যা থেকে রক্ষা করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং ও মাদকের রুট বন্ধে সমাজের সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও অন্যায় বা অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেলে তা প্রতিরোধে জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউনুছ হেলাল বক্তব্য দেন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পৌর এলাকা ও ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ধ্যার পর অপ্রয়োজনে কিশোরদের আড্ডা বন্ধে পুলিশের টহল জোরদার এবং চোরাই পথে মাদক সরবরাহ বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের তাগিদ দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ