25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে: ইউএনও

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমা।

মা ইলিশ সংরক্ষণে সমন্বিত অভিযান

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ইলিশের প্রজনন মৌসুম সামনে রেখে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা এবং কার্যকর মনিটরিং নিশ্চিত করতে হবে।

পূজামণ্ডপে সিসি ক্যামেরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কোনো অপ্রীতিকর ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলেন। ইউএনও জানান, চাঁদপুর সদর উপজেলায় ৪১টি পূজামণ্ডপ রয়েছে এবং প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাত ১১টার পর যাতে মাইকিং না হয়, সে বিষয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান

কিশোর গ্যাং ও মাদকের উৎপাত যাতে না বাড়ে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ইউএনও। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। উপজেলার সব মসজিদে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চোরাচালানসহ সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে আরও তৎপর হতে হবে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মান ও সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজমগীর হোসেন, সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. ফেরদৌস হোসেনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ