32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার জসীম উদ্দীন

অনলাইন ডেস্ক: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশের কলেজ, স্কুল ও মাদরাসা পর্যায়ের বাছাই শেষে সেরা ১০০ জন শিক্ষকের মধ্যে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম মঙ্গলবার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা, পাঠদানে আন্তরিকতা এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।

শিক্ষকতার পাশাপাশি মোহাম্মদ জসীম উদ্দীন বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি কচুয়ার সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এবং সাচার ইসলামিয়া আলিম মাদরাসা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কচুয়া উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে ১০০ জনকে বিবেচনায় নিয়ে তাকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করায় সাচারসহ কচুয়া উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ