32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

ফরিদগঞ্জে নতুন ইউএনওর সঙ্গে লায়ন হারুনুর রশিদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে লায়ন মো. হারুনুর রশিদ নবাগত ইউএনওকে ফরিদগঞ্জে স্বাগত জানান। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সাধারণ মানুষের প্রশাসনিক সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কর্মসূচিতে বিএনপির সহযোগিতামূলক অংশগ্রহণের বিষয়টিও তিনি তুলে ধরেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মহসীন মোল্লা, বিএনপি নেতা মহসীন পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদ, হুমায়ুন কবির কাজী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও সোহেল খানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, কামরুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, উপজেলা ছাত্রদল নেতা রাশেদ, সুজন, মইনউদ্দিন ও মনির হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা এবং সদস্য সচিব আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ