26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

মতলবের কালিয়াইশ গ্রামে হতদরিদ্রের বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের মোস্তফা প্রধানের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক পাঁচটায় মৃত শামসুল হক প্রধানের ছেলে মোস্তফা প্রধানের ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এলাকাবাসী জানান, মোস্তফা প্রধানের স্ত্রীসহ পরিবারের সদস্যরা এক আত্মীয়কে এগিয়ে দিতে ঘরের বাইরে গেলে হঠাৎ আগুন লাগার বিষয়টি জানতে পারেন। পরে তাঁদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়ানোর আশঙ্কায় অনেকে কাছে যেতে সাহস পাননি।

অল্প সময়ের মধ্যে ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। আগুনের হাত থেকে রক্ষা করতে পাশের একটি ঘরের আসবাবপত্র সরিয়ে নেওয়া হয় এবং ঘরটির টিন খুলে অন্যত্র রাখা হয়।

মোস্তফা প্রধানের দাবি, ঘরের ভেতরে একটি এনজিও থেকে নেওয়া লক্ষাধিক টাকা ছিল। আগুনে ওই টাকা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

ইউনিয়নের যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার বলেন, মোস্তফা প্রধান দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। তাঁর একমাত্র বসতঘর পুড়ে যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে দাঁড়িয়েছে জানিয়ে তিনি বিত্তবানদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে ইউনিট পৌঁছানোর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পথে থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে যান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ