32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে দলীয় ফরম নিলেন অলিউল্লাহ গাজী

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন মো. অলিউল্লাহ গাজী।

শুক্রবার (২ অক্টোবর) শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই দিনে ৭নং ওয়ার্ড থেকে আরও কয়েকজন মনোনয়নপ্রত্যাশীও দলীয় ফরম নিয়েছেন।

দলীয় ফরম সংগ্রহের মধ্য দিয়ে অলিউল্লাহ গাজী আনুষ্ঠানিকভাবে দলীয় সমর্থন পাওয়ার প্রক্রিয়ায় যুক্ত হলেন। এখন নির্ধারিত নিয়মে ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দলীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থিতা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে। দলীয় সূত্র অনুযায়ী, ফরম সংগ্রহকারীদের পূরণ করা ফরম শনিবার (৩ অক্টোবর) জমা দিতে বলা হয়েছে।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শাহমাহমুদপুরের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে ৭নং ওয়ার্ডে একাধিক ব্যক্তি সদস্য পদে দলীয় ফরম সংগ্রহ করায় দলীয় সমর্থন কার পক্ষে যাচ্ছে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

দলীয় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সমর্থন পাওয়ার পরই ৭নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থীর নাম স্পষ্ট হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ