31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

সরকারের সব সুবিধা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আয়েত আলী ভূঁইয়া

অনলাইন ডেস্ক: শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী। উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী ও সদস্য সচিব এহতেশামুল হকও উপস্থিত ছিলেন।

বক্তব্যে আয়েত আলী ভূঁইয়া বলেন, বিগত সরকারের আমলের অনিয়ম-দুর্নীতি নিরসনে সরকার কাজ করছে। বর্তমান সরকারের পথচলা মাত্র শুরু হয়েছে উল্লেখ করে তিনি হতাশ না হয়ে সরকারের বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের সব সুযোগ-সুবিধা প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। বিএনপিকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে এবং যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করা হবে।

সাংগঠনিক সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার সাধারণ জনগণ অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ