32.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, মেয়ের বাসা থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে রেহানা আক্তার লাকি দুর্ঘটনার শিকার হন। তিনি যে ব্যাটারিচালিত অটোরিকশায় ছিলেন, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পরামর্শ দেন। কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রেহানা আক্তার লাকি হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ির আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ