26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

হাইমচরে পাঁচ উদ্যোক্তার মাঝে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ

অনলাইন ডেস্ক: গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে পাঁচ উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। মঙ্গলবার (৬ অক্টোবর) পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে হাইমচর শাখার মাধ্যমে এ ঋণ বিতরণ করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাতভিত্তিক ঋণ বিতরণ

ঋণ কর্মসূচির আওতায় ডিজিটাল ইকোসিস্টেম খাতে দুজন উদ্যোক্তাকে ৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। পল্লী নারী উদ্যোক্তা খাতে একজন পেয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় পানের বরজ খাতে দুজন উদ্যোক্তাকে দেওয়া হয়েছে ৩ লাখ টাকা। সব মিলিয়ে পাঁচ উদ্যোক্তার মাঝে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায় নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং স্থানীয় পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের ঋণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ