26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার

অনলাইন ডেস্ক: ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর এলাকার জমদ্দার বাড়ির কবির হোসেন জমদ্দারের একমাত্র ছেলে ইমতিয়াজ আহমেদ পবিত্র কোরআন শরিফের ৩০ পারা হিফজ সম্পন্ন করে হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করেছেন। ছেলের এ অর্জনে আনন্দিত পরিবারটি মহান আল্লাহর দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

গত শনিবার রাতে চাঁদপুরের বাবুরহাট জেলা পরিষদ সংলগ্ন মারকাযুল উলুম আল-ইসলামিয়া মাদরাসায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের ‘দস্তারে ফযীলত’ প্রদান উপলক্ষে বিশেষ নসিহত ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইমতিয়াজ আহমেদসহ হিফজ সম্পন্ন করা আরও ছয়জন শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি দেওয়া হয়।

পাগড়ি প্রদান করেন ঢাকা মিরপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মসজিদুল আকবর কমপ্লেক্সের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন। অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উদ্দেশে নসিহতমূলক বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং পবিত্র কোরআনের আলোকে জীবন পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরে দেশ, জাতি, উম্মাহ ও শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অল্প বয়সে ইমতিয়াজের ৩০ পারা কোরআন মুখস্থ করার ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার বাবা কবির হোসেন জমদ্দার এ অর্জনকে পরিবারের জন্য মহান আল্লাহর বিশেষ রহমত ও নেয়ামত হিসেবে দেখছেন।

কবির হোসেন জমদ্দার বলেন, একমাত্র ছেলে কোরআনে হাফেজ হওয়ায় তাদের পরিবার আনন্দিত ও গর্বিত। এ জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ছেলেকে হিফজে সহযোগিতা, শিক্ষা ও উৎসাহ দেওয়া ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে ইমতিয়াজ কোরআনের আলোয় জীবন পরিচালনা করতে পারেন এবং ভবিষ্যতে একজন ভালো আলেম হিসেবে গড়ে উঠতে পারেন। কোরআন মুখস্থ করার পাশাপাশি কোরআন-সুন্নাহর শিক্ষা জীবনে বাস্তবায়ন করে মানুষের কল্যাণে কাজ করুক—এটাই পরিবারের প্রত্যাশা।

পাগড়ি গ্রহণের মাধ্যমে ইমতিয়াজ আহমেদসহ হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম ও সাধনার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ