25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

শাহরাস্তির আহাম্মদনগরে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে পূর্ববিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আব্দুর রহমান (৬৭) শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদনগর (পাটোয়ারী বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে মো. হারুন (৪৫), বাদল হোসেন (২৪), মেহেদী হাসান (২৪)সহ অজ্ঞাতনামা আরও প্রায় ৫০ জনকে বিবাদী করা হয়েছে।

আব্দুর রহমানের অভিযোগ, বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হলেও এর জেরে বুধবার দুপুরে হারুনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল তার বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি করে। এ সময় ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।

এ ঘটনায় আব্দুর রহমানের স্ত্রী ফিরোজা বেগম, তার দুই মেয়ে ও ছেলের স্ত্রীসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারীরা কয়েকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শাহরাস্তি মডেল থানার সূত্র জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ