26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় রাজন নামে এক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ৫২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ এ রায় দেন।

মামলার অভিযোগ

মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ১৪ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জের রামপুর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা লুট, মন্দিরে থাকা লোকজনকে মারধর এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।

এ ঘটনায় মন্দিরের সভাপতি পাপন চন্দ্র সাহা বাদী হয়ে ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত রাজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ৫২ আসামিকে খালাস দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ