31.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ড. জালাল এমপির#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

অনলাইন ডেস্ক: বোয়িংয়ের পর এবার ১০টি নতুন উড়োজাহাজ কিনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হোটেল র‍্যাডিসন ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সম্পন্ন হয়।

চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে এ৩৫০-৯০০ উড়োজাহাজগুলো দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং এ৩২১নিও উড়োজাহাজগুলো আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনা করা হবে। এতে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেট উড়োজাহাজের বহরের বড় অংশ যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের তৈরি। নতুন এয়ারবাস যুক্ত হলে বহরে বৈচিত্র্য আসবে এবং সংস্থাটি বোয়িং ও এয়ারবাস—দুই ব্র্যান্ডের উড়োজাহাজ পরিচালনা করবে।

উদ্যোগটি বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ। এর আগে সংস্থাটি ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল, যা পরে আরও ১১টি বাড়িয়ে মোট ২৫টিতে উন্নীত করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ