26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

মৈশাদীতে চেয়ারম্যান পদে আলোচনায় মানিক পাটোয়ারী

অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী।

সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর জনসেবামূলক উদ্যোগ, ডিজিটাল সেবার প্রসার ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সমর্থক ও স্থানীয়দের একাংশের মধ্যে আলোচনা রয়েছে।

সমর্থকদের দাবি, করোনা মহামারির কঠিন সময়ে ‘সততা স্টোর’-এর মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে ভূমিকা রাখেন মানিক পাটোয়ারী।

এ ছাড়া রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর দায়িত্বকালীন উদ্যোগের কথা তুলে ধরছেন সমর্থকেরা। নির্বাচন সামনে রেখে ইউনিয়নের নেতৃত্ব, উন্নয়ন ও জনসেবার ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, মানুষের সঙ্গে সম্পৃক্ততা, সততা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ভোটারদের বিবেচনায় গুরুত্ব পাবে।

তবে নির্বাচনে মানিক পাটোয়ারীর অবস্থান ও জনসমর্থনের প্রকৃত চিত্র ভোটারদের মূল্যায়ন ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ