26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুই মোটরসাইকেল আরোহীকে খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছে। এর একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। ঘটনায় জড়িত সন্দেহে দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনার সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন। দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যান। পরে তারা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন বলে তথ্য পাওয়া যায়।

ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে সংযোগ সড়ক ব্যবহার করে ঘটনাস্থলে আসে এবং ককটেল নিক্ষেপের পর দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থার বাইরে বিকল্প পথ ব্যবহার করায় তারা এ সুযোগ পেয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অবিস্ফোরিত বস্তুটি পরীক্ষা করে তাতে স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। প্রাথমিক পর্যবেক্ষণে সেটি পটকার মতো বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ